বন্ধুসভার স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা কার্যালয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, আশফাকুজ্জামান, আবু সাঈদ, ফিরোজ জামান চৌধুরী প্রমুখ। পরে গান করেন মিলন বিশ্বাস, রোকেয়া ইয়াসমিন, শিরিন আক্তার। আবৃত্তি করেন জ্যোতি প্রকাশ মজুমদার, রশীদুল হাসান, হাসান মাহমুদ ও জান্নাতি। নৃত্য পরিবেশন করেন শাহান আরা। একাত্তরের চিঠি পাঠ করেন জাহান আরা। নাটকে অংশ নেন হাবিব, উত্তম, মোহন, মুনমুন, পলাশ, শোভন সাহা ও শিরিন আক্তার।