বন্ধের দিনে এসএসসি পরীক্ষা, বহিষ্কার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের কারণে স্থগিত করা ৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার মধ্যে হরতাল দেওয়ায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সেজন্যই বন্ধের দিনে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এস ওয়াহিদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, বন্ধের দিনে পরীক্ষা নেওয়াটা ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার জন্যই একটা চাপ। তার পরও শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হয়েছে। কোনো সমস্যা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, আজকের পরীক্ষায় ১০ বোর্ডে ১৬ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এর মধ্যে ঢাকায় ছয়, কুমিল্লায় এক, যশোরে এক, রাজশাহীতে দুই, চট্টগ্রামে এক, মাদ্রাসা বোর্ডে এক ও কারিগরি বোর্ডে চারজন শিক্ষার্থী রয়েছে। আর সব বোর্ডে অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১০৫ জন শিক্ষার্থী।