বন্য কুকুরের হামলায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ নগরের চিড়িয়াখানায় আফ্রিকার বন্য কুকুরের হামলায় তিন বছরের এক শিশু মারা গেছে। শিশুটি তার মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে বন্য কুকুরের বেষ্টনীতে পড়ে যায়। গতকাল রোববার বিবিসির খবরে এ কথা জানানো হয়।শিশুটি ওই বেষ্টনীতে পড়ে যাওয়ার পর চিড়িয়াখানার রক্ষক ১১টি বন্য কুকুরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু একটি কুকুর সরে না গিয়ে শিশুটির ওপর হামলা চালায়। কুকরটিকে গুলি করে মারা হয়। পিটসবার্গ পুলিশ ঘটনার তদন্ত করছে।চিড়িয়াখানার প্রধান বারবারা বেকার এক সংবাদ সম্মেলনে বলেন, এটা খুব দুঃখজনক খবর যে চিড়িয়াখানায় বন্য কুকুরের বেষ্টনীতে পড়ে একটি ছোট শিশু মারা গেছে।আফ্রিকার গৃহপালিত কুকুরের আকৃতির এসব বন্য কুকুর খুব হিংস্র ও বিপজ্জনক হয়ে থাকে।