বন্য প্রাণী হত্যা করলে ১২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণী হত্যা করলে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রেখে বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নীতিমালা অনুমোদন করেছে সরকার। এ নীতিমালা অনুযায়ী বন্য প্রাণী দ্বারা কেউ আক্রান্ত হলে তাঁকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।এ ছাড়া বৈঠকে বিপন্ন শকুন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ ডাইক্লোফেনাক সোডিয়াম উত্পাদন বন্ধের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।একই সঙ্গে বৈঠকে চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন-২০১০ এবং খ্রিষ্টানধর্মীয় সমাজকল্যাণ ট্রাস্ট আইন-২০১০-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রেসব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।