বন্যা মোকাবিলায় পাউবোর কর্মকর্তা ও প্রকোশলীদের সব ছুটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যা পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও প্রকেৌশলীদের সব ছুটি বাতিল করা হয়েছে। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আজ রোববার তঁার সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পানিসম্পদমন্ত্রী বলেন, পাউবোর কর্মকর্তা ও প্রকেৌশলীদের নিজ নিজ কর্মস্থলে থেকে বন্যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত কয়েক দিনের বৃষ্টিতে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হলেও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন রমেশ চন্দ্র সেন। তবে নদীভাঙনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ভাঙন প্রতিরোধে সংশি্লষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সব অঞ্চলের প্রকেৌশলীদের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।