বন্যাকবলিত পাকিস্তানে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে জনমনে অসন্তোষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত ৮০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৬০০ লোক প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ লোক। পাকিস্তানের এ রকম দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির যুক্তরাজ্য সফরের কারণে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বন্যাদুর্গত মানুষ ঠিকমতো ত্রাণ সাহায্য না পাওয়ায় কর্তৃপক্ষকে দোষারোপ করছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হওয়া এ বন্যা ক্রমশ মধ্য ও দক্ষিণ পাকিস্তানের দিকে ছড়িয়ে পড়ছে। পাকিস্তান সরকার সিন্ধু প্রদেশের ১১টি জেলার প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং সিন্ধু নদের তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।এখনো ওই অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানা গেছে।—বিবিসি অনলাইন