বন্যাদুর্গতদের সহায়তায় পাকিস্তান গেছে ৩৯ জনের মেডিকেল টিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে বন্যাদুর্গত লোকজনের সহায়তার জন্য ৩৯ সদস্যের একটি মেডিকেল টিম আজ সোমবার বিকেলে করাচির উদ্দেশে ঢাকা ছেড়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সহমর্মিতা জানাতে বাংলাদেশ ১৪ কোটি টাকার ত্রাণ পাঠাচ্ছে।আজ পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমকে বিদায় জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশী।পাকিস্তানে ত্রাণ ও মেডিকেল টিম পাঠানোর প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, ‘বন্ধুপ্রতিম দেশের প্রতি এটি আমাদের সহমর্মিতার বহিঃপ্রকাশ। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানগামী দলটি এ ক্ষেত্রে সহায়তা করবে।’আশরাফ কোরেশী বাংলাদেশের মতো বন্ধুরাষ্ট্রের এ সহায়তার জন্য ধন্যবাদ জানান।বাংলাদেশের মেডিকেল টিমটি আগামী চার সপ্তাহ সিন্ধু প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে।