বন্যার কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে সর্বোচ্চ সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ বন্যার কারণে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সিন্ধু প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কারণে কর্তৃপক্ষ ইতিমধ্যে সিন্ধু নদের তীরবর্তী এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। খবর বিবিসি অনলাইনের।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশটির সাম্প্রতিক বন্যা পরিস্থিতিকে ৬৩ বছরের ইতিহাসে নিকৃষ্টতম উল্লেখ করে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন। পাকিস্তান টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য ও সহযোগিতা চাই।’গত ৮০ বছরের মধ্যে সংঘটিত সবচেয়ে ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই সিন্ধু প্রদেশেই নিহত হয়েছে এক হাজার ৬০০ মানুষ। এর পাশাপাশি এতে প্রায় এক কোটি ৪০ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্রে জানা গেছে, এই বন্যায় দেশজুড়ে প্রায় ছয় লাখ ৫০ হাজার ঘরবাড়ি ভেসে গেছে। ফসল নষ্ট হয়েছে প্রায় পাঁচ লাখ ৫৭ হাজার হেক্টর জমির। পাকিস্তানের আবহাওয়া দপ্তর দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পাখতুনখোয়া প্রদেশে আবারও বড় ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা করছেন। বর্তমানে সেখানে বর্ষার মধ্যভাগ বিরাজ করছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা অমল মাসুদ বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলে উদ্ধার ও সহযোগিতা কার্যক্রমে অংশ নেওয়া হেলিকপ্টারগুলো খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তত্পরতা বন্ধ রেখেছে।