বন্যার ‘শুধুই রবীন্দ্রনাথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের গান শুধু শোনা নয়, অনুভবের বিষয়। সময় অনুভবের সঙ্গে যুক্ত করেছে দেখাকেও। অনুষ্ঠানের আকর্ষণ বৃদ্ধির জন্য সুন্দর সুন্দর স্থানে গানের অতি সুন্দর চিত্রায়ণও কী ভালোলাগার বিষয় নয়?প্রাচীন সিংহল দ্বীপ বা এখনকার শ্রীলঙ্কা সঙ্গে বিশ্বভারতীর সম্পর্ক অনেক দিনের, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে উবুদ রাজার আমন্ত্রণে অতিথি হয়েছিলেন রবীন্দ্রনাথ। আর বাংলাদেশের শিলাইদহের কুঠিবাড়ি তো রবীন্দ্রনাথের অতি প্রিয়। সবই অনেকের শোনা কথা, পড়েছেন অনেকে, দেখেছেন অল্প মানুষ।রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসংগীত শ্রোতাকে নিয়ে যায় স্বপ্নময় অসীম আনন্দলোকে, তার সঙ্গে কবিগুরুর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে এর চিত্রায়ণ শ্রোতা দর্শকের মনে জাগায় অন্য রকম শিহরণ।আফজাল হোসেনের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশে চিত্রায়িত রেজওয়ানা চৌধুরী বন্যার তিনটি সংগীতানুষ্ঠান নিয়ে এমনই একটি ডিভিডি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। যার নাম ‘শুধুই রবীন্দ্রনাথ’।