বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশকে সিন্ধের মুখ্যমন্ত্রীর ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী কাইয়ুম আলী শাহ তাঁর প্রদেশের বন্যাদুর্গত মানুষকে সাহায্য পাঠানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।ডেইলি টাইমস পত্রিকা জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী গত সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করার সময় মুখ্যমন্ত্রী কাইয়ুম আলী শাহ তাঁকে এ কথা বলেন।রুহুল আলম সিদ্দিকী পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন যে সিন্ধু প্রদেশের বন্যাদুর্গত মানুষকে বাংলাদেশ সাহায্য করবে।রুহুল আলম জানান, ৪০ সদস্যের একটি বাংলাদেশি চিকিৎসক দল হায়দরাবাদের ত্রাণ ক্যাম্পে বন্যাপীড়িত মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছে এবং ত্রাণ কার্যক্রমের জন্য বাংলাদেশ সরকার দুই মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।—ইউএনবি