বন্যায় চার শতাধিক মানুষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে মৌসুমি বন্যার কারণে গত দুই সপ্তাহে চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এ বন্যায় ৪৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি দুর্যোগ সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। বন্যার প্রভাবে বেলুচিস্তান, সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে। বন্যায় সিন্ধু প্রদেশে দুই লাখ ৮০ হাজার, পাঞ্জাবে আট লাখ ৯০ হাজার ও বেলুচিস্তানে সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, বন্যাকবলিত এলাকার জন্য সরকারের পক্ষ থেকে এখনো বিদেশি সহায়তা চাওয়া হয়নি।চলতি মাসের শুরুর দিকে দেশটির উত্তরাঞ্চলে বন্যা শুরু হয়। দুই বছর ধরে ভয়াবহ বন্যার কবলে পড়ছে পাকিস্তান। ২০১০ সালের বন্যায় পাকিস্তানে এক হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে দুই কোটি ১০ লাখ মানুষ।