বন্যায় ব্রাজিলে নিহত ৩৮, নিখোঁজ ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে একটানা মুষলধারে বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় উত্তর-পূর্ব ব্রাজিলে এ পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বিবিসি অনলাইনকে জানান, বন্যায় এক হাজারেরও বেশি লোক নিখোঁজ হয়েছে এবং হাজার হাজার লোক উদ্বাস্তু হয়েছে।বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, আলাগোয়াস ও পারনামবুকো রাজ্য দুটিতে বন্যায় অনেক গ্রাম পুরোপুরি ভেসে গেছে।আলাগোয়াসের গভর্নর টিওটোনিও ভিলেলা ফিলহো বলেন, নদী ও সমুদ্রতীরে ভেসে আসছে লাশ। তিনি জানান, ‘আজ [সোমবার] বিকেল পর্যন্ত আলাগোয়াসে ২৬ জন মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি এবং নিখোঁজ হয়েছে অন্তত এক হাজার লোক।’ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক বৈঠকে বসার আগে ফিলহো আরও বলেন, ‘আমরা প্রার্থনা করছি যাতে যারা নিখোঁজ হয়েছে তাদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়।’বৃষ্টিতে এক হাজার মাইলেরও বেশি পথ ভেসে যাওয়ায় দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পাঠাতে সমস্যা হচ্ছে। ত্রাণকর্মীরা সবচেয়ে দুর্গত এলাকা থেকে হেলিকপ্টারে করে লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছেন। ত্রাণ কর্মকাণ্ডে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।