বর-কাজি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ আসছে—খবর পেয়ে মুহূর্তে বিয়ের অনুষ্ঠান ছেড়ে বর-কাজিসহ সবাই উধাও। গত শুক্রবার এলাকাবাসী জানান, উপজেলার শিকারিপাড়া গ্রামের এক ব্যবসায়ীর মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী ১৩ বছরের কিশোরীর সঙ্গে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল গ্রামের শামছুর মল্লিকের ছেলে মনিরুজ্জামানের (১৮) বিয়ে হতে যাচ্ছিল। এলাকার সচেতন মানুষ ঘটনাটি ইউএনওকে জানালে তিনি পুলিশসহ সেখানে হাজির হন। খুলনা অফিস