বরকতউল্লাহ বুলু গ্রেপ্তার (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুকে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে আগামী রোববার হরতাল ডাকা হয়। ওই ব্রিফিংয়ে বরকতউল্লাহ উপস্থিত ছিলেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, বরকতউল্লাহ বুলুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।