বরকলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলায় গতকাল শুক্রবার পার্বত্য শান্তিচুক্তির পক্ষ ও বিপক্ষের আদিবাসীদের মধ্যকার সশস্ত্র সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত একজনের নাম অঙ্গজয় চাকমা (১৮)। তিনি পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য। ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ও মধ্যরাতে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বেতছড়ি এলাকায় পার্বত্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতি ও বিপক্ষের ইউপিডিএফ সদস্যদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও চারজন আহত হয়। প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।নিহত অঙ্গজয় চাকমার গ্রামের বাড়ি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের নতুনপাড়ায়। তাঁর বাবার নাম পুনংচান চাকমা।