বরকলের ঘটনায় আরও দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুজনের লাশ আজ রোববার সকালে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করা হলো। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইদ্রিস জানান, আজ সকাল আটটার দিকে নাড়াইছড়িতে দুর্ঘটনাস্থলের পাশে কাপ্তাই লেক থেকে পূর্ণভূষণ চাকমা (৪৮) ও অনিমেষ চাকমার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার প্রবীণ চাকমা ওরফে শুক্রসেনের (৩৫) লাশ উদ্ধার করা হয়। প্রসঙ্গত, রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিডিএফের চার নেতা-কর্মী নিহত হন। ইউপিডিএফ এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে জেএসএস তা অস্বীকার করে।