বরগুনা জেলা জামায়াতের আমিরসহ ৩ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা জামায়াতের আমিরসহ জামায়াতের তিন নেতাকে আজ রোববার সকালে আটক করেছে পাথরঘাটা থানার পুলিশ। আটক হওয়া তিন নেতা হলেন বরগুনা জেলা জামায়াতের আমির আবু জাফর মো. সালেহ, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা আ. কাদের ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহসান। পুলিশ জানায়, আজ সকালে তাঁরা পাথরঘাটার প্রত্যন্ত এক গ্রামে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার অভিযোগে তাঁদের আটক করা হয়। পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে পাথরঘাটা উপজেলা জামায়াতের আমিরের সভাপতিত্বে উপজেলার তালুকের চরদুয়ানি দাখিল মাদ্রাসায় এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। খবর পেয়ে চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির একদল সদস্য সকাল সাড়ে নয়টার দিকে সেখানে যায়। ওই সময় সেখানে বৈঠক চলছিল। বৈঠক থেকে জামায়াতের ওই তিন নেতাকে আটক করা হয়।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে দুপুরে প্রথম আলোকে বলেন, ‘একটি মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় জামায়াতের জেলা আমিরসহ তিন নেতাকে পুলিশ আটক করেছে। সেখানে কী আলোচনা হচ্ছিল এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’ পাথরঘাটা উপজেলার সব ইউনিয়ন, ওয়ার্ডের জামায়াত ও শিবিরের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মীকে নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে।