বরগুনা জেলা প্রশাসকের কক্ষে গুলি
বরগুনা জেলা প্রশাসকের কক্ষে আজ সোমবার সকালে একটি গুলি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা ও তার স্ত্রীর মালিকানাধীন চারটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে আনলে একটি স্বয়ক্রিয় পিস্তল থেকে গুলি বিস্ফোরণ হয়। জেলা প্রশাসক চারটি আগ্নেয়াস্ত্র জব্দ ও ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। গুলি থেকে জেলা প্রশাসক কার্যালয়ের দুজন মেজিষ্ট্রেট ও এক কর্মচারী অল্পের জন্য রক্ষা পান। গুলির শব্দে কার্যালয়ে আতংক ছড়িয়ে পড়ে। গুলি বিস্ফোরণের সময় জেলা প্রশাসক স্বপন কুমার সরকার তার কক্ষে সভা করছিলেন। জেলা প্রশাসকের ব্যক্তিগত সহকারি মেজিষ্র্বেট ইফতেখারুল ইসলাম জানান নিয়ানুযায়ী লাইসেন্স নবায়নের সময় আগ্নেয়াস্ত্র আনলোড করে আনতে হয়। এখন কি কারণে তিনি এটা আপলোড করা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা জানান, জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লার নিজের নামে একটি দোনলা বন্দুক, একটি পিস্তল এবং স্ত্রী নাসিমা খানমের নামে একটি শর্টগান ও একটি রিভলবার রয়েছে। মজিবুর রহমান মোল্লা ঘটনা বলেন সম্পূর্ণ অসতর্কতার কারণে এমন ভুল হয়েছে।