বরগুনায় ঘরচাপায় ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার ওপর দিয়ে আজ শুক্রবার সকালে বয়ে যাওয়া ঝড়ের সময় ঘর চাপা পড়ে টিয়াখালী গ্রামে নরেণ (৫) নামের একটি শিশু এবং আঠারোগাছিয়া গ্রামে মিনারা (২৮) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। ঝড়ে আরও ২৫ জন আহত হয়েছে। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক মদনজি পাল হাসপাতালে এ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।জানা গেছে, পায়রা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল ও আজ আমতলী শহরের অধিকাংশ এলাকাসহ নদীতীরবর্তী পশ্চিম ঘটখালী, গুলিশাখালী, পচাকোরালিয়া, আরপাঙ্গাসিয়া. কড়ইবাড়িয়া, বগী, তালতলী, কচুপাত্রা, শারিকখালী, হলদিয়া, চিলাসহ ৫০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে।