বরগুনায় বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৬ ঘণ্টার হরতালকে সামনে রেখে বরগুনায় বিএনপি-জামায়াতের ছয়জন নেতা-কর্মীকে গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এর মধ্যে বরগুনা সদরে তিনজন, আমতলীতে দুজন এবং তালতলী থানায় একজনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।আটক ব্যক্তিরা হলেন জেলার তালতলী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আমতলী পৌর যুবদলের দপ্তর সম্পাদক জাকির হোসেন, আমতলী পৌর ছাত্রদলের সাংগঠনিক সহসম্পাদক মো. হেলাল, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, ছাত্রদলের কর্মী মো. শিমুল ও জামায়াতের কর্মী হেমায়েত উদ্দীন।আমতলী থানার ওসি বাবুল আকতার জানান, হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে আমতলীতে দুজনকে আটক করা হয়।তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম অভিযোগ করেন, হরতাল ও আন্দোলনকে বানচাল করার জন্য তাঁদের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে।বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম আজ দুপুরে বলেন, ‘কী অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে, তা এখনো জানি না। তবে সংশ্লিষ্ট থানাগুলোতে খোঁজ নিয়ে দেখব।’