বরগুনায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বেতাগী উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাঁরা সবাই বিএনপির সমর্থক। আহত ব্যক্তিরা হলেন সজিব, রিন্টু, শাহীন খান ও নাসির। নাসিরকে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে স্থানীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সকাল দশটার দিকে পৌর মেয়র ও বিএনপির নেতা শাহজাহান কবির উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করার কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেন। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।