বরগুনায় আকস্মিক টর্নেডোতে ঘর চাপা পড়ে আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামে গতকাল শুক্রবার গভীর রাতে এক আকস্মিক টর্নেডোতে ঘর চাপা পড়ে আটজন আহত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, গতকাল রাত তিনটার দিকে ১০ থেকে ১২ মিনিট স্থায়ী ওই আকস্মিক টর্নেডোতে বানাই গ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে ওই গ্রামের ইউনুস মিয়া, আ. খালেক, ইসাহাক আলী, জাহাঙ্গীর হোসেন, রিপন মিয়া, আসলাম হোসেন, বাদল মিয়া ও কবির হোসেনের বসতবাড়ি বিধ্বস্ত হয়ে আট ব্যক্তি আহত হয়।