বরগুনায় তালতলীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালতলী উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মংফোর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ২৯ আগস্ট তালতলী বন্দরে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন ও আদিবাসী রাখাইন সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলায় উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে তালতলীর বিভিন্ন রাখাইন পল্লি থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ তালতলী বন্দরে মৌন মিছিল করে। মিছিল শেষে স্থানীয় বটতলা চত্বরে সমাবেশে বক্তৃতা করেন রাখাইন সমাজকল্যাণ সংস্থার সদস্যসচিব খে মংলা।