বরগুনায় মাদকসহ অবসরপ্রাপ্ত পুলিশ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় পুলিশের অবসরপ্রাপ্ত এক সদস্যকে ১৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যাব। মাত্র এক মাস আগে পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) পদ থেকে অবসর নেন নাসির উদ্দীন নামের ওই সদস্য। আজ শনিবার ভোরে বরগুনার আমতলী উপজেলার কালীপুরা গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নূর-উজ-জামানের নেতৃত্বে তারা ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দীনকে আটক করে। নাসির উদ্দীন বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে তিনি অবসরে যান বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানান। তাঁকে আমতলী থানায় পাঠানো হয়েছে।