বরগুনায় হিজবুত তাওহীদ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে বরগুনা শহর থেকে কামরুজ্জামান বশির (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।বরগুনা থানার পুলিশের দাবি, কামরুজ্জামান ধর্মভিত্তিক উগ্রপন্থী সংগঠন হিজবুত তাওহীদের সদস্য। তাঁর বাড়ি আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেণ্ডামারা গ্রামে।পুলিশ জানায়, কামরুজ্জামান বরগুনা শহরে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের জুতাপট্টি রোডে অভিযান চালায়। তবে তাঁর কাছ থেকে আপত্তিকর কোনো কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তবে ২০০৭ সালে হিজবুত তাওহীদের প্রচারপত্র ও নানা ধরনের বই এবং চারজন সহযোগীসহ কামরুজ্জামান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে মুক্তি পেয়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন।তবে গ্রেপ্তার হওয়া কামরুজ্জামানের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি দেশের বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। কোনো ধরনের জঙ্গি সংগঠন বা কার্যকলাপের সঙ্গে এখন তাঁর কোনো সম্পৃক্ততা নেই।বরগুনা থানার উপপরিদর্শক (এসআই) বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।