বরগুনায় ৪০০ ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলা সদরের একটি স্কুলের সামনে র্যাব অভিযান চালিয়ে ৪০০ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার নাম লিটন (৩৫)। আজ শনিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব -৮) সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা আমতলী একে স্কুলের সামনের এলাকায় অবস্থান নেন এবং লিটনকে আটক করেন।তিনি আরও বলেন, লিটনকে নিয়ে আমতলীর আরও বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হবে।