বরফে ঘুমন্ত শিশু (ভিডিও)
বরফে স্কির প্রশিক্ষণ নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছিল বড নামের শিশুটি। অনেক ক্লান্ত। ক্লান্তি যেন সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তাই স্কির প্রশিক্ষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটি ঘুমে ঢলে পড়ে।ক্লান্তি এত বেশি ছিল যে বরফের ওপরে দাঁড়িয়ে স্কির পোশাকেই ঘুমিয়ে পড়ে বড। আর এই অবস্থাতেই তাকে ক্যামেরাবন্দী করা হলো। ক্যামেরার একের পর এক শাটার, আলো কোনো কিছুতেই ঘুম ভাঙল না বডের।শিশুটির স্বজনেরা আশপাশেই ছিলেন। তাঁরা বডের এই ভয়ংকর ঘুম দেখে হাসতে থাকেন। অনেকে খুব সামনে থেকে দেখেন বডকে। কিন্তু তাতেও বডের কোনো হেলদোল নেই। সে ঘুমাতেই থাকে। ঘুমের ঘোরে কখনো বাঁয়ে, কখনো ডানে, কখনো সামনে, পেছনে দুলছিল বড।দ্য ডেইলি মেলে প্রকাশিত খবরে জানা গেছে, প্রায় ৫৫ সেকেন্ড ধরে ভিডিও করা হলো বডের। আর এই পুরো সময়টাই নিশ্চিন্তে ঘুমাল বড। এভাবে ঘুমাতে ঘুমাতে একপর্যায়ে পেছনে চিত্ হয়ে পড়ে গেল বড। যেন নিচের সাদা তুষারই তার বিছানা। তবে পড়ে যাওয়ার পরে তার ঘুম ভাঙল কি না, তা দেখা যায়নি ওই ভিডিওতে।ইউটিউবে প্রচারিত হয়েছে ভিডিওটি।