বরিশাল জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জিলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল জিলা স্কুলের প্রভাতি ও দিবা শাখার ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত, একক অভিনয়, কৌতুক ও দলীয় নাটিকা উপস্থাপন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। জেলা প্রশাসক মো. মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ননী গোপাল জলদাস, মিসেস রাবেয়া খাতুন ও মো. মোকতার হোসাইন।