বরিশাল বার্নারের শুভেচ্ছা দূত এস আই টুটুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি কুষ্টিয়ার ছেলে। সেদিক থেকে আপনার খুলনা রয়্যালস দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা। বরিশাল বার্নারের শুভেচ্ছাদূত হলেন কেন?’ প্রশ্নটা করা হলো সংগীতশিল্পী এস আই টুটুলকে। তিনি বললেন, ‘বরিশাল আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির মানুষের আবদার কি ফেলতে পারি!’ হ্যাঁ, বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে বরিশাল বার্নার দলের শুভেচ্ছাদূত হয়েছেন এস আই টুটুল। গত রোববার এই দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। এস আই টুটুল জানালেন, বরিশাল বার্নারের জন্য তিনি একটি গান তৈরি করছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল।টুটুল জানালেন, এই দলের প্রতিটি খেলার সময় তিনি মাঠে থাকবেন। প্রচারণায় অংশ নেবেন আর কনসার্টগুলোতে গান করবেন। এদিকে শিগগিরই কুষ্টিয়ার কমলাপুরে নিজের বাড়িতে ‘ধ্রুবতারা একাডেমী’ নামে একটি প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছেন তিনি। এখানে পড়াশোনার পাশাপাশি গানসহ নানা কিছু শেখানো হবে। প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন এস আই টুটুল এবং তাঁর স্ত্রী তানিয়া।