বরিশাল বিভাগে অনুপস্থিত সাড়ে ১৫ হাজার পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে ২৩ নভেম্বর। বরিশাল বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৪৪৭ জন হলেও প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন। এ বিভাগের ৮৭৪টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানায় প্রাথমিক শিক্ষা বিভাগ।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এবার পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬ দশমিক ০৮ শতাংশ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ২২ দশমিক ৪৮ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বরিশাল জেলায় ৩৬ হাজার ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৭৮৮ জন সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। আর অনুপস্থিত ছিল দুই হাজার ২৮১ জন। ইবতেদায়ি পরীক্ষায় ছয় হাজার ৯০০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে পাঁচ হাজার ৩৫২ জন। এতে অনুপস্থিত ছিল এক হাজার ৫৪৮ জন।ঝালকাঠী জেলার চারটি উপজেলায় নয় হাজার ৯৮১ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬৪১ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৫২৪ জন।বরগুনা জেলায় ১২ হাজার ৩৮৮ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৯১৮ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই হাজার ৬৯২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬৭৮ জন।পিরোজপুর জেলায় ১৫ হাজার ৮৬৭ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৯৮৩ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় চার হাজার ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতি ছিল ৯০৬ জন।ভোলা জেলায় ২২ হাজার ৯৩৭ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দুই হাজার ৬৮৯ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সাত হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দুই হাজার ৬৮৯ জন।পটুয়াখালী জেলায় ২১ হাজার ৪৫ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ৩৫০ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাঁচ হাজার ৫৬২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ২৪২ জন।এ ব্যাপারে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন নকীব প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ব্যবস্থাপনায় কোথাও কোনো ত্রুটি না থাকলেও শতভাগ উপস্থিতি না হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, সে ব্যাপারে সব বিদ্যালয়ে আগাম নির্দেশনাও দেওয়া হবে। অংশগ্রহণ যা-ই হোক, বরিশাল বিভাগে এবারও শতভাগ পাসের ফলাফল অর্জন করতে পারবে।