বরিশাল বোর্ডে অষ্টম ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় ৩৪টি জিপিএ-৫ পেয়ে ঝালকাঠি জেলায় প্রথম এবং বরিশাল বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছে। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ২৫টি জিপিএ-৫ পেয়ে জেলায় দ্বিতীয় অবস্থানে এবং বরিশাল বোর্ডে ১৫তম স্থানে রয়েছে। শতভাগ পাস করেছে জেলার রাজাপুর উপজেলার অজপাড়াগাঁয়ের উত্তমপুর আবদুল মালেক বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও ঝালকাঠির ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়। তবে প্রতিবছরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শহরের চেয়ে গ্রামের স্কুলগুলো পিছিয়ে রয়েছে।রাজাপুর আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাস হোসেন বলেন, শহরে অভিভাবকেরা যেভাবে তাঁর সন্তানদের পড়াশোনা নিয়মিত তদারকি করেন গ্রামের অভিভাবকেরা সেভাবে তদারকি করেন না। সে কারণে গ্রামের স্কুলগুলো পিছিয়ে থাকে।ঝালকাঠি জেলায় এ বছর ৪২টি বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন, যার মধ্যে শহরের নয়টি বিদ্যালয়ই পেয়েছে ৮৭টি। গ্রামে অবস্থিত অপর ৩৩টি বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৪টি। ঝালকাঠি জেলা থেকে এ বছর ১৫৯টি বিদ্যালয়ের পাঁচ হাজার ৫৭২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে তিন হাজার ৮০৫ জন। পাসের হার ৬৮.২৯ শতাংশ। যেসব বিদ্যালয় জিপিএ-৫ পেল: ঝালকাঠি সদর উপজেলার ১১টি বিদ্যালয় ৭৭টি জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়গুলো হলো ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় ৩৪টি, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ২৫টি, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় দুটি, আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পাঁচটি, সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়, প্রসন্নকুমার মাধ্যমিক বিদ্যালয়, বাউকাঠি বিবি মাধ্যমিক বিদ্যালয় ও চামটা মাধ্যমিক বিদ্যালয় দুটি করে, কে এ খান মাধ্যমিক বিদ্যালয়, ইছানীল মাধ্যমিক বিদ্যালয় ও চারুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয় একটি করে।নলছিটি উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ৩১টি জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়গুলো হলো জেড এ ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয় ছয়টি, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও তিমিরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চারটি করে, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ও আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় তিনটি করে, ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় দুটি করে, তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়, জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়, প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় ও বিজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় একটি করে।রাজাপুর উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টি জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়গুলো হলো রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয় সাতটি, রাজাপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় তিনটি, সাতুরিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম ফুলুহার মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দ আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় ও আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় দুটি করে, উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়, সুক্তাগর মাধ্যমিক বিদ্যালয়, চারাখালী মাধ্যমিক বিদ্যালয়, জিকে মাধ্যমিক বিদ্যালয় ও মাতৃকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় একটি করে। কাঁঠালিয়া উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় ২২টি জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়গুলো হলো কাঁঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও আমুয়া এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পাঁচটি করে, কাঁঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় চারটি, চেচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয় তিনটি, আওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় দুটি, পশ্চিম সিটকী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বানাই মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি করে।মাদ্রাসা বোর্ডে নবম ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা: মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শতভাগ পাস করেছে। ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন জিপিএ-৫ এবং ৪৭ জন এ গ্রেড পেয়েছে। বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠ ২০ প্রতিষ্ঠানের মধ্যে এই মাদ্রাসার অবস্থান নবম। উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মরহুম হজরত কায়েদ সাহেব হুজুর ১৯৫৬ সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান বলেন, ‘রাজনীতিমুক্ত এ প্রতিষ্ঠানে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করার কারণে প্রতিবছর আমরা ভালো ফলাফল করতে পারছি। এ ছাড়া দুর্বল ছাত্রদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে।’ ঝালকাঠি জেলায় দাখিল পরীক্ষায় তিন হাজার ৬৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে দুই হাজার ৪৯৩ জন। পাসের হার ৮১ দশমিক ৩৩। মোট জিপিএ-৫ ২৭০টি। ঝালকাঠি সদর উপজেলার ১১টি মাদ্রাসায় ১৮৬টি জিপিএ-৫, নলছিটি উপজেলার ১১টি মাদ্রাসায় ৩৩টি, রাজাপুর উপজেলার ১৪টি মাদ্রাসায় ৩৩টি এবং কাঁঠালিয়ার নয়টি মাদ্রাসায় ১৮টি জিপিএ-৫ পেয়েছে।