বরিশাল বোর্ডে রেকর্ড সংখ্যক জিপিএ-৫ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার দশম বছরে প্রথমবারের মতো এসএসসিতে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৬৪%; যা রেকর্ড সৃষ্টি করেছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৬৫.৬৩%। এবার জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৫১ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল এক হাজার ৬৮৮।বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের এসএসসি পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের অধীনে ৫৫ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৭ হাজার ৪২৩ জন এবং ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৯১৯ জন।