বরিশাল বোর্ডে সেরা ২০-এ পিরোজপুরের ৫টি বিদ্যালয়
এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে জিপিএ-৫ এর দিক দিয়ে সেরা ১০ এ মঠবাড়িয়ার কে এম লতিফ ইনিষ্টিটিউট ৮ম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১৭৩জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬৭জন। পাসের হার ৯৬.৫৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৫জন।বোর্ডে সেরা ২০ এ কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ১০ম স্থান পেয়েছে। এ বিদ্যালয় থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৭ জন । জিপিএ-৫ পেয়েছে ১৭জন। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় ১১তম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ৯৫জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭টি। কাউখালী এস.বি সরকারি বালিকা বিদ্যালয় ১২তম স্থান পেয়েছে। এ বিদ্যালয় থেকে ৭০জন পরীক্ষা দিয়ে ৬৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬টি। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৮তম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১৩৭জন পরীক্ষা দিয়ে ১৩১জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩০টি। স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি ২০তম স্থান পেয়েছে। এ বিদ্যালয় থেকে ১১৬জন পরীক্ষা দিয়ে ১১৩ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৮টি।জেলার সেরা ১০টি বিদ্যালয়: ১ম কাউখালীর সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ২য় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ৩য় কাউখলী এসবি সরকারি বালিকা বিদ্যালয়, ৪র্থ পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৫ম স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, ৬ষ্ঠ স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৭ম কেএম লতিফ ইনিষ্টিটিউট, ৮ম নাজিরপুর সিরাজুল হক উচ্চ বিদ্যালয়, ৯ম নাজিরপুরের মালিখালী উচ্চ বিদ্যালয় এবং ১০ম স্থান অর্জন করেছে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়।