বরিশাল শিশু থিয়েটারের কলাকুশলীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নেওয়া বরিশাল শিশু থিয়েটারের কলাকুশলীদের ২৪ অক্টোবর সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ওই দিন সন্ধ্যায় শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে আয়োজন করা হয় এক আনন্দ অনুষ্ঠানের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জগলুল হায়দার, আক্তার ফারুক, ফারুক হোসেন প্রমুখ। বরিশাল শিশু থিয়েটারের প্রবক্তা এবং শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।