বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী ১৭-১৮ ডিসেম্বর
বিভাগীয় শহরের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর।নারী শিক্ষার উন্নয়ন ঘটানো বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুনাম সর্বত্র। স্বল্প পরিসরে মেয়েদের মিশনারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও ১৯২৩ সালে পূর্ণাঙ্গতা পায় এ স্কুলটি। ১৯৬১ সালের ২৩ এপ্রিল স্কুলটি সরকারি করা হলে নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’। বর্তমানে বিদ্যালয়টিতে আড়াই হাজারে বেশি ছাত্রী রয়েছে।প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী আয়োজন উপলক্ষে বর্তমানে বিদ্যালয় ক্যাম্পাস নবীন-প্রবীণদের পদচারণে মুখর।মিলনমেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, মিলনমেলায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে দেশ-বিদেশে অবস্থানকারী ১৫০০ প্রাক্তন ছাত্রী নাম নিবন্ধন করেছেন। মিলনমেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পীসহ অনেকে সংগীত পরিবেশন করবেন।মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মেয়রপত্নী জেবুন্নেছা আফরোজ জানান, দুই দিনব্যাপী মিলনমেলার যাবতীয় প্রস্তুতি শেষের পথে। —বাসস