বরিশালে ক্লিংকারবাহী কার্গো ডুবি, নিখোঁজ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে তেলবাহী একটি কার্গোর ধাক্কায় সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারবাহী একটি কার্গো ডুবে গেছে। এতে কার্গোর চার কর্মচারী নিখোঁজ রয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।নিখোঁজ ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের বাসিন্দা সুকানি মো. কবির হোসেন (৩৫), লস্কর মো. শাহে আলম (২৮), চট্টগ্রামের সন্দ্বীপের লস্কর মো. সানাউল্যা¬হ (৩০) ও মো. মাসুদ (২৬)।ডুবে যাওয়া কার্গো এমভি ওয়াইসিংয়ের লুৎফুল কবির জানায়, চট্টগ্রাম থেকে তাঁরা ক্লিংকার নিয়ে ঢাকার যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে তাঁরা কালীগঞ্জ এলাকার লালবয়া পয়েন্টে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম থেকে তেল নিয়ে আসা কার্গো এমভি রাইদা পাশ থেকে সজোরে তাঁদের কার্গোতে ধাক্কা দেয়। এতে ক্লিংকার বোঝাই কার্গোর নিচের অংশ ফেটে মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা ১৩ শ্রমিকের মধ্যে নয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।