বরিশালে চতুর্থ দিনের মতো লঞ্চ ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সঙ্গে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে চতুর্থ দিনের মতো চলছে লঞ্চ ধর্মঘট। গত রোববার থেকে এ ধর্মঘট শুরু হয়। নৌযাননির্ভর দক্ষিণাঞ্চলের লঞ্চ বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।গতকাল মঙ্গলবার সকাল লঞ্চ মালিক সমিতি, শ্রমিক অ্যাসোসিয়েশন ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। উল্লেখ্য, এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মাস্টার নজরুল ইসলাম ও টিকিট মাস্টার মো. সাদেক ও জাকিরের সঙ্গে গত ২৪ ফেব্রুয়ারি মালিক পক্ষের কথাকাটাকাটি হয়। এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও কোনো মীমাংসা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের মালিক মো. পান্না ওই তিন স্টাফকে সাময়িকভাবে বরখাস্ত করেন। পরে লঞ্চমালিকের কাছে ক্ষমা চাইলে টিকিট মাস্টার দুজনকে চাকরিতে পুনর্বহাল করা হয়। কিন্তু মাস্টার নজরুলকে তাঁর পদে ফিরিয়ে নেওয়া হয়নি।