বরিশালে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বোর্ডে গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুইই কমেছে। এবার ৩৫ হাজার ৮০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৪৬৪ জন। পাসের হার ৭১ দশমিক ১২। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১০ জন।গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৩৪ এবং জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৪৫৭ জন।এ ব্যাপারে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গত বছর যারা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তারাই এইচএসসির মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল। এ বছর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক বা দুই বিষয় অকৃতকার্যদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হয়েছে। তাই হয়তো ফলাফল একটু খারাপ হয়েছে।