বরিশালে পথনাটক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালোবেসে সন্তানকে এগিয়ে নিন সঠিক পথে’ পথনাটক উৎসব ৩ আগস্ট শুরু হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের উদ্যোগে ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড থিয়েটার ফর ডেভেলপমেন্টের অংশগ্রহণে ওই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।উৎসবের অংশ হিসেবে নগরের রূপাতলী বাসস্ট্যান্ড ও বরিশাল ত্রিশ গোডাউন এলাকায় প্রথম দিনের পথনাটক প্রদর্শনী হয়। সন্তানকে সঠিক পথের সন্ধান দিতে পিতামাতার কী ভূমিকা থাকা উচিত, তা ফুটে ওঠে নাটকে। ৮ আগস্ট পর্যন্ত বরিশালের বিভিন্ন স্থানে ওই নাটকের প্রদর্শনী চলবে।