বরিশালে পাঁচ দিনব্যাপি নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের অন্যতম নাট্য সংগঠন নাট্যমের যুগপূর্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। শহরের অশ্বিনীকুমার হলে গত শুক্রবার সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবীণ নাট্য ও সংস্কৃতিকর্মী নিখিল সেন। নাট্যমের সভাপতি এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এরপর নাট্যোৎসবের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে মঞ্চস্থ হয় নাট্যমের পরিবেশনায় নাটক তিলক। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত।