বরিশালে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫
বরিশাল বোর্ডে এবার পাসের হার কমেছে। এবার পাসের হার ৬৬.৯৮ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭১.১২ শতাংশ।এবার জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছেন হয়েছে এক হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৩১০ জন।বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে যাওয়া প্রসঙ্গে উপপরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন প্রথম আলো ডটকমকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া, পর্যবেক্ষণ জোরদার থাকা এবং পরীক্ষায় যেকোনো সময়ের চেয়ে কড়াকড়ি আরোপ করার কারণে ফলাফলের ওপর কিছুটা প্রভাব পড়েছে। তবে ভবিষ্যতে আরও ভালো ফলাফল আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহ আলমগীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের ধারণা, নির্বাচনী পরীক্ষায় শিথিলতার কারণে, বিশেষ করে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কারণে ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু সার্বিকভাবে ফলাফল ভালো। জিপিএ-৫ অনেক বেড়েছে। বেড়েছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। এ ছাড়া ৫০ শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।’