বরিশালে পাসের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৭৩০ জন শিক্ষার্থী।গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৩০ শতাংশ। এ বছর পাসের হার বেড়েছে ৮ দশমিক ৬৬ ভাগ। মানবিক ও ব্যবসায় শিক্ষায় মেয়েরা এগিয়ে: বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে মানবিক বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেরা শীর্ষে থাকলেও জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা।মানবিক বিভাগে পাসের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৩০ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ২৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৫০ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯০ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ২৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ১৭ শতাংশ। শতভাগ পাসের কৃতিত্ব ১১৮ প্রতিষ্ঠানের: এ বছর শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কোনো বিদ্যালয় থেকে কেউই পাস করেনি এমন প্রতিষ্ঠান এবার একটিও নেই।বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলো ডটকমকে বলেন, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পাসের হারে শূন্য পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান নেই।