বরিশালে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শহরে আজ সোমবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে দুজন পুলিশ সদস্যসহ সাতজন আহত হন।স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল পৌনে সাতটার দিকে শহরের লাকুটিয়া সড়কের বাঘিয়া মাদ্রাসা এলাকায় পিকেটিং শুরু করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ সাতজন আহত হন। এ সময় পিকেটারেরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের পিকআপ ভাঙচুর করে।পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহত ব্যক্তিদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।