প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে ১ ফেব্রুয়ারি মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। মাসব্যাপী এই ফুটবল লীগের আয়োজন করে বরিশাল জেলা ক্রীড়া সংস্থা। লীগ উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের শাখা ব্যবস্থাপক কবির হোসেন, ক্রীড়া সংগঠক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম গুলজার, ফুটবল উপপরিষদের আহ্বায়ক রুহুল আলম প্রমুখ।