বরিশালে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল অফিস জানায়, বই পড়া এবং বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের বইমেলা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বইমেলার উদ্বোধন করেন। তিনি বলেন, সারা বছর ধরে দেশে বিভিন্ন ধরনের মেলা ও উৎসব হলেও বইমেলা তেমন একটা হচ্ছে না। বাংলা একাডেমীর বইমেলা ছাড়া সারা দেশে বইমেলা হয় না বললেই চলে। সরকারি নির্দেশনা অনুযায়ী পাঠকদের আগ্রহী করতেই এই আয়োজন।