বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার
বরিশালের উজিরপুর উপজেলার সানুহার থেকে সাতলা পর্যন্ত একটি অবৈধ বাস-সার্ভিস চালু করার প্রতিবাদে বরিশাল বাস মালিক সমিতির আহ্বানে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি। আজ মঙ্গলবার সকালে শুরু হওয়া এ বাস ধর্মঘট টানা সাড়ে ১২ ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটায় প্রত্যাহার করে নেয় বাস মালিক সমিতি। জানা গেছে, বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।জেলা প্রশাসক মো. আরিফ উর রহমান প্রথম আলোকে বলেন, দুই পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সমঝোতার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে বাস মালিক সমিতির অনুমতি না নিয়ে উজিরপুর উপজেলার সানুহার থেকে সাতলা পর্যন্ত নতুন রুট চালু করার প্রতিবাদে তারা আজ সকালে ধর্মঘটের ডাক দেয়।