বরিশালে বিজ্ঞানের চেয়ে বাণিজ্যে ফল ভালো, ছেলেরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে এ বছর শীর্ষ অবস্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এখান থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছেন। দ্বিতীয় অমৃত লাল দে কলেজ। এই কলেজের ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৯৩ জন। তৃতীয় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এই কলেজের মোট ৭৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৮ জন পাস করেছেন। চতুর্থ অবস্থানে রয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ। এই কলেজ থেকে এক হাজার আটজন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন পাস করেছেন। এর পরের অবস্থানে রয়েছে বরগুনার আমতলী কলেজ। এখানে ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৩ জন পাস করেছেন। ষষ্ঠ পিরোজপুরের শহীদ স্মৃতি কলেজ। এই কলেজ থেকে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৬ জন পাস করেছেন। অষ্টম দৌলতখান আবদুল্লাহ কলেজ। এখান থেকে ৩৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩৩২ জন উত্তীর্ণ হয়েছেন। এরপর বরগুনা সরকারি কলেজ থেকে ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮৬ জন, পিরোজপুর সরকারি কলেজ থেকে ৪২২ অংশ নিয়ে পাস করেছেন ৩৫৯, একই জেলার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ৩৯৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৬৫, বরিশালের বাবুগঞ্জের আগরপুর কলেজ থেকে ২৭৮ জনের মধ্যে পাস করেছেন ২৩৫, একই জেলার গৌরনদী মাহিলারা ডিগ্রি কলেজের ৪৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৭২, পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজ থেকে ৩০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৬০, বরিশালের বাবুগঞ্জ কলেজ থেকে ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৪৭, ভোলা সরকারি কলেজ থেকে ৩২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৬৬, বরিশালের গৌরনদী সরকারি কলেজ থেকে ৪৫০ জনের মধ্যে পাস করেছেন ৪০৮, বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ থেকে ২৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২২৬, বরিশাল সরকারি কলেজ থেকে ৪৫২ জনের মধ্যে পাস করেছেন ৩৭৫, ভোলার মনপুরা কলেজ থেকে ১০২ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯০, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৪ জন।জিপিএ-৫-এ এগিয়ে অমৃত লাল দে কলেজ: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে না থাকলেও মেধাতালিকায় ঐতিহ্য ধরে রাখতে সচেষ্ট হয়েছে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়। বরিশাল বোর্ডের সর্বাধিক জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে কলেজটি। এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২২০ জন। কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯৩ জন পাস করেছেন।দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ। এখান থেকে এক হাজার আটজন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। মোট পাস করেছেন ৮৫৫ জন। তৃতীয় অবস্থানে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এই কলেজের মোট ৭৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৭ জন জিপিএ-৫ পেয়েছেন। মোট পাস করেছেন ৬১৮ জন। চতুর্থ অবস্থানে রয়েছে বরগুনার আমতলী কলেজ। এখান থেকে ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ৩৪৩ জন। এর পরের অবস্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন জিপিএ-৫সহ সবাই পাস করে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছেন।ষষ্ঠ পিরোজপুরের শহীদ স্মৃতি কলেজ। এই কলেজ থেকে ৫১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ৪২৬ জন। সপ্তম অবস্থানে রয়েছে পিরোজপুর সরকারি মহিলা কলেজ। এখান থেকে ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ৩৬৮। গৌরনদীর মাহিলারা ডিগ্রি কলেজ অষ্টম অবস্থানে রয়েছে। কলেজের ৪৯৫ জন পরীক্ষার্থীর মেধ্যে ৩০ জন জিপিএ-৫সহ মোট উত্তীর্ণ হয়েছেন ৩৬২ জন। নবম অবস্থানে আছে পটুয়াখালীর গলাচিপা ডিগ্রি কলেজ। এই কলেজের ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ২৪৭ জন। দশম স্থানে রয়েছে দুটি কলেজ। বরগুনা সরকারি কলেজ থেকে ৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ২৪৭ জন এবং ভোলা সরকারি কলেজ থেকে ৩৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ-৫সহ মোট পাস করেছেন ৩১৬ জন। এবারও ফলাফলে বাণিজ্য বিভাগ এগিয়ে: বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পাসের হারের দিক থেকে এ বছরও সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে মোট ১০ হাজার ৫৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন নয় হাজার ৯৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পাঁচ হাজার ৯৮৭ জন ছাত্র ও তিন হাজার ৯২ জন ছাত্রী। বাণিজ্য বিভাগে পাসের হার সর্বোচ্চ ৮৬ দশমিক শূন্য ২ শতাংশ। বাণিজ্য বিভাগের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে মোট চার হাজার ১০৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন তিন হাজার ১৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ৯১৬ জন ছাত্র ও এক হাজার ৯৮ জন ছাত্রী। এ বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৩ শতাংশ। এই বিভাগে মোট ২০ হাজার ৪৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৩২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পাঁচ হাজার ৫৬২ জন ছাত্র ও আট হাজার ৪৭০ জন ছাত্রী।বোর্ডে এগিয়ে ছেলেরা: এইচএসসি পরীক্ষায় এবারও এগিয়ে রয়েছেন ছেলেরা। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৮৪২ জন ছাত্র পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৩ হাজার ৪৬৫ জন। ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে ১৭ হাজার ২৯৯ জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাস করেছেন ১২ হাজার ৬৬০ জন। মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ১৮ শতাংশ।বোর্ডে তিনটি কলেজে কেউ পাস করেনি: এ বছরের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীন তিনটি কলেজ থেকে চারজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। কলেজগুলো হলো—পটুয়াখালীর গলাচিপার কালিয়ানকলস মহিলা কলেজ, একই জেলার গলাচিপার পানপট্টি কলেজ এবং বরিশালের বাবুগঞ্জের কেদারপুর সোনার বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।