বরিশালে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন নাটক ‘তিলক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর সামনে রেখে বরিশালের নাট্য সংগঠন নাট্যম মঞ্চে নিয়ে এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক তিলক। গত শুক্র ও শনিবার সন্ধ্যায় দুই দিন অশ্বিনীকুমার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। আশিক সুমনের রচনা ও নির্দেশনায় মঞ্চায়িত এই নাটকের কাহিনি গড়ে উঠেছে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞকে কেন্দ্র করে। প্রতিকূল পরিবেশে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত প্রধান প্রকৌশলী সুবেদার মেজর শওকত আলী অসীম তাঁর কয়েকজন সহকর্মী নিয়ে কীভাবে স্বাধীনতার ঘোষণা পৌঁছে দিয়েছিলেন দেশের সব জেলায়। এসব উঠে এসেছে নাটকটিতে। এটি নাট্যমের ৩৬তম প্রযোজনা।নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, বাসুদেব ঘোষ, পলাশ ঘোষ, দুলারী পারভীন, শাকিলা শারমিন প্রমুখ।