বরিশালে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলার নয়াকান্দি গ্রামে আজ সোমবার ভোরে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে মজনু খান (৪৫) ও কানা কালাম (৩৫) নামের দুজন নিহত হয়েছেন।র‌্যাবের দাবি, মজনু ও কালাম নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা। তাঁদের দুজনের বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে। নিহত মজনু মুলাদী উপজেলার চরকালেখার ষোলঘর গ্রামের এবং কালাম ছবিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা। বরিশাল র‌্যাব-৮ সূত্র জানায়, সর্বহারা পার্টির লোকজন গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মুলাদী উপজেলার নয়াকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় তাঁরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মজনু ও কালামের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।