বরিশালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের কাউনিয়া বিসিক এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদুল হক ওরফে লেডি শাহিন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। র্যাব জানায়, আসাদুল তালিকাভুক্ত সন্ত্রাসী।র্যাব-৮ সূত্রে জানা যায়, সন্ত্রাসী আসাদুল তাঁর সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে র্যাবের টহল দল সেখানে যায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট গুলিবিনিময়ের ঘটনায় আসাদুল নিহত হন। অন্যরা পালিয়ে যায়। র্যাব ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও দুটি গুলি উদ্ধার করেছে।আসাদুলের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে।